দর্শন কী? What is philosophy?


দর্শন
কী? (What is philosophy?)

মানুষ জীবকুলে শ্রেষ্ঠ প্রাণী বলে বিবেচিত। কারণ তার মন আছে, চিন্তা করার ক্ষমতা আছে। এই মননশীলতা তাকে উদ্বুদ্ধ করে। তার মনে জিজ্ঞাসার উদয় হয় — জীবন কী? জীবন লক্ষ্য কী হয়? লক্ষ্য পৌঁছানোর উপায় কী? চিন্তা প্রক্রিয়া চলতে থাকে জিজ্ঞাসার উত্তর নির্ধারণে। মানুষ ধারণা আর চিন্তার জগতে বাস করে, জীবনের পথ সম্পর্কে বিশ্বাস গড়ে তোলে এবং সে অনুযায়ী জীবনপথে চলে ধরে। দর্শন জীবনের লক্ষ্যপথ নির্ধারণ করে। গ্রিক দার্শনিক সক্রেটিস মনে করেন, দার্শনিকগণ সত্যের পূজারী। দর্শন ইংরেজি অর্থ philosophy যা মূলে হয়েছে ‘philo’ (Love) এবং ‘Sophia’ (Wisdom, truth) এই দুটি গ্রিক শব্দ থেকে। অর্থাৎ ‘Philosophy’ র মানে হয়েছে ‘love of wisdom’ বা ‘Search for truth’। সুতরাং দর্শন বলতে আমরা বুঝি প্রজ্ঞা (বিশেষ ধারণা, Wisdom) নির্ধারণের জন্য অনুসন্ধান বা সত্যানুসন্ধান। মানুষ ইন্দ্রিয়ের মাধ্যমে জানে, মনের সাহায্যে বিশ্লেষণ করে যুক্তি ও বিচারের মাধ্যমে প্রতিটি বিষয় সম্পর্কে বিশেষ ধারণা গড়ে তোলে। এই প্রক্রিয়া সৃষ্টি যাকে ‘প্রমা’ বলা যায় তা দর্শনের অবদান।

ভারতীয় মতে ‘দর্শন’ শব্দটি ‘দৃশ’ ধাতু থেকে উদ্ভূত হয়েছে অর্থ হয়েছে ‘দেখা’ (to see)। দার্শনিক মত অনুযায়ী এই দেখা কোনো বিষয়কে শুধুমাত্র পর্যবেক্ষণ করা নয়, তাকে অন্তর্দৃষ্টি ও মনন সাহায্যে উপলব্ধি করা (Intuition)। ভারতীয় দর্শনে দেখতে মত অনুযায়ী দর্শন ‘আত্মাকে উপলব্ধি করা এবং চরম ঐক্যের সত্তা পৌঁছানো’। তবে এখানেও যুক্তি (liberation)। এই যুক্তি হচ্ছে পার্থিব বন্ধন থেকে যুক্তি। এই দর্শন শাস্ত্রকে ভারতীয় বলেন মোক্ষ শাস্ত্র (moksa-sastra)।

দর্শন সম্পর্কে বিভিন্ন জনের বিভিন্ন মত (Different views of different persons of philosophy)

জার্মান দার্শনিক সোপেনহাওয়ার (Schopenhauer) বলেছেন— “প্রতিটি মানুষই জন্মগতভাবে দার্শনিক” (“Every man is a born philosopher”)।

অ্যালডাস হাক্সলি (Aldous Huxley) র মত অনুযায়ী— মানুষ নিজস্ব জীবন দর্শন এবং নিজের চারপাশের জগৎ সম্পর্কে নিজস্ব ধারণা অনুযায়ী বাঁচতে চায়। একথা একেবারে চিন্তাশূন্য ব্যক্তি বিষয় ও সত্য। তত্ত্ববিদ্যা (Metaphysics) র জগৎ ছাড়া বাঁচা যায় না। (“Men live in accordance with their Philosophy of life, their conception of the world, their conception of the world. This is true even of the most thoughtless. It is impossible to live without a metaphysic”)।

রেমন্ড (Raymont) মনে করেন— “দর্শন হচ্ছে সর্বদাই নিরীক্ষণীয় যে সাধারণ সত্য আছে তার মর্ম অনুসন্ধান করার নিরন্তর প্রচেষ্টা” (“Philosophy is unceasing effort to discern the general truth that lies behind the particular facts, to discern also the reality that lies behind the appearances”)।

ড. রাধাকৃষ্ণন (Radhakrishnan) বলেন— “বাস্তবতার স্বরূপে যুক্তি সন্ধানই হল দর্শন” (“Philosophy is a logical enquiry into the nature of reality”)।

থম্পসন (Thompson) মনে করেন— “দর্শন হচ্ছে অতি সরলীকরণ না করে এবং সীমা বেঁধে না দিয়ে একটি প্রশ্নের মীমাংসার জন্য সর্বভাবে দেখা দেখা এবং উদ্দেশ্যগুলি মাছি করা। দর্শন কেবল মীমাংসার উপায় এবং নিরাময়গুলি চিন্তিত করা নয়” (“Philosophy means looking at the whole of a question, without restrictions of simplifications, looking at ends and purposes not merely at methods and means”)।

কোনোরের (D. J. O’Connor) মতে — “দর্শন সাধারণত অর্থে জ্ঞানভাণ্ডারকে বোঝায় না, পরন্তু দর্শন বলতে অন্যান্য সামাজিক বিজ্ঞানের মাধ্যমে প্রত্যয় অর্জনের কাজকে বোঝায়। (“Philosophy is not in the ordinary sense of the phrase a body of knowledge but rather an activity of criticism and clarification”)।

ড. এইচ স্টিফেন (Dr. H. Stephen) মনে করেন — “দর্শন হচ্ছে পার্থিব জগতের স্পষ্ট এবং সংহত ধারণায় পৌঁছানোর জন্য যুক্তিবাদী মানুষের এক যুগ্মসংগত প্রচেষ্টা – বিশ্বজগতের এক উপলব্ধ যুক্তিবাদী জগতের সঙ্গে নিজের সৃষ্টি, কারণ, ভাগ্য ও লক্ষ্য সংশ্লিষ্ট সম্পর্ক নির্ধারণের প্রচেষ্টা।” (“Philosophy is the sustained effort of man as a rational being to attain a clear and consistent conception of the world system, i.e. the Universe as a whole and of men’s relation to it, his origin, function, destiny and end as a factor of the world – system”)।

কেয়ার্ড (Caird) বলেন — “মানুষের অভিজ্ঞতা এবং সার্বিক বিশ্বজগতের কোনো কিছুই দর্শনের আওতার বাইরে থাকতে পারে না।” (“There is no province of human experience, there is nothing in the whole realm of reality which lies beyond the domain of philosophy”)। দর্শন শুধুমাত্র জ্ঞান নয়, দর্শন মনন, যুক্তি, উপলব্ধি সহায়ক বিশেষ জ্ঞানের বিভূতি (যাকে আমরা বা ক্ষমা (Wisdom) বলতে পারি)। পৌঁছাতে সাহায্য করে। প্রজ্ঞা মানুষের জীবনকে তথা আচরণকে প্রভাবিত করে। দর্শন মানুষকে সার্বিক স্বস্তিরার যার সাহায্যে সে নিজেকে তৈরি করে জীবনযাত্রায় বেঁচে থাকে এবং নিজের সংকট তৈরি করে নেয়।

*********************************************************************************************************************************************************************************************************************************************

join WhatsApp Youtube channel instagram

website facebook group facebook page

join telegram facebook profile

 

**************************************************************************************************************************************************************************************************************************
দর্শন কী? What is philosophy

দর্শন কী? What is philosophy

 

 

Evergreen Tutorial

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *