প্রশ্ন : বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগগুলি সময়পর্ব উল্লেখসহ রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিন। প্রতিটি পর্বের কয়েকটি সাহিত্যিক নমুনার দৃষ্টান্ত দিন।
উত্তর : সাহিত্যকর্মের বৈচিত্র্যে ও বৈশিষ্ট্যে নির্দিষ্ট যুগের চিহ্ন ও সাহিত্যের বিবর্তনের ধারাটি বিশ্লেষণ করেই সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ করা হয়ে থাকে। বাংলা সাহিত্যের যুগ বিভাগ নির্ধারিত হয়েছে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে। বাংলা সাহিত্যের ইতিহাসকে প্রধানত তিনটি যুগে ভাগ করা হয়। বাংলা সাহিত্যের যুগ বিভাগ : –
(ক) প্রাচীন যুগ বা আদিযুগ (৮৫০-১২০০ খ্রি:)
(খ) মধ্যযুগ (১২০১-১৮০০ খ্রি.)
(গ) আধুনিক যুগ (১৮০১ খ্রি. থেকে বর্তমান সময় পর্যন্ত)
(ক) প্রাচীন যুগ বা আদি যুগ : ভূদেব চৌধুরীর মতে বাংলা সাহিত্যের আদিযুগ বা প্রাচীন যুগের সময়সীমা ৭৫০ – ১২০০ খ্রি. পর্যন্ত। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগ ৯৫০-১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। আদি মধ্যযুগের প্রাচীনতম ও একমাত্র গ্রন্থ হল ‘চর্যাপদ’।
(খ) মধ্যযুগ : বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের বিস্তার ১২০১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত। বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের শুরুতে ১২০১-১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে কোনো কোনো গবেষক বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলে অভিহিত করে থাকেন। কারণ এই সময়ের বাংলা সাহিত্যের তেমন কোনো নিদর্শন পাওয়া যায় না। তাই ১৩৫১-১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে মধ্যযুগ ধরা হয়ে থাকে। মধ্যযুগকে আবার দুটি উপবিভাগে ভাগ করা হয়। যথা— আদি মধ্যযুগ (১৩০১-১৫০০) ও অন্ত্য মধ্যযুগ (১৫০১-১৮০০)।
আদি-মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলির মধ্যে প্রথমে উল্লেখ করা যায় বড়ু চন্ডীদাসের ‘শ্রীকৃষ্ণকীর্তন’। এছাড়াও কৃত্তিবাসের ‘রামায়ণ’, মালাধর বসুর ‘শ্রীকৃষ্ণবিজয়’, বিজয় গুপ্তের মনসা মঙ্গল কাব্য প্রভৃতি আদি-মধ্যযুগের নিদর্শন। অন্ত্য-মধ্যযুগের সাহিত্যিক নিদর্শনগুলি হল কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তীর চন্ডীমঙ্গল, বিভিন্ন চৈতন্যজীবনী গ্রন্থ, ভারতচন্দ্রের ‘অন্নদামঙ্গল’ ইত্যাদি।
আবার অনেক গবেষক শ্রীচৈতন্যের প্রভাব ও ধারা অনুসারে মধ্যযুগকে তিন ভাগে ভাগ করে থাকেন. যথা চৈতন্য পূর্ববর্তী যুগ (১২০১-১৫০০ খ্রি.), চৈতন্য যুগ (১৫০১-১৭০০ খ্রি.) ও চৈতন্য পরবর্তী যুগ (১৭০১-১৮০০ খ্রি.) চৈতন্য পূর্ববর্তী যুগকে প্রাক চৈতন্য যুগ, চৈতন্য যুগকে চৈতন্য সমসাময়িক যুগ এবং চৈতন্য পরবর্তী যুগকে চৈতন্য উত্তর যুগও বলা হয় ।
প্রাক্-চৈতন্য যুগের নিদর্শন ‘শ্রীকৃষ্ণকীর্তন’, চন্ডীদাস ও বিদ্যাপতির পদাবলি সাহিত্য, চৈতন্য যুগ বা চৈতন্য সমসাময়িক যুগের নিদর্শন হল চৈতন্যজীবনী কাব্য ‘চৈতন্যভাগবত’, বিভিন্ন বৈষ্ণব শাস্ত্র ও তত্ত্বগ্রন্থ’। চৈতন্য পরবর্তী বা চৈতন্যোত্তর যুগের নিদর্শনগুলি হল আরাকান ও রোসাঙ রাজসভার কাব্য, বিভিন্ন অনুবাদ কাব্য, পদাবলি সাহিত্য, অন্নদামঙ্গল ইত্যাদি।
(গ) আধুনিক যুগ : আধুনিক যুগ বলে বাংলা সাহিত্যে স্পষ্ট যুগ বিভাগ নিয়ে মত পার্থক্য রয়েছে। তা হলেও মোটামুটি ভাবে ১৭৬০ খ্রিস্টাব্দ ভারতচন্দ্রের মৃত্যুর পর থেকেই বাংলা সাহিত্যের আধুনিক যুগের সূত্রপাত বলে নানা সমালোচক মতপ্রকাশ করেছেন। বিষয় ও বৈশিষ্ট্যের ভিত্তিতে আধুনিক যুগকে আবার দু ভাগে ভাগ করা যায় (১) উন্মেষ পর্ব (১৮০১-১৮৬০ খ্রি) (২) বিকাশ পর্ব (১৮৬১-বর্তমান)। ফোর্ট উইলিয়াম কলেজের লেখক গোষ্ঠীর রচনা থেকে শুরু করে ঈশ্বর গুপ্ত, বিদ্যাসাগর, রামমোহন, ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়ের রচনা এমনকি উপন্যাস লেখার প্রচেষ্টা ‘আলালের ঘরের দুলাল’ ও উন্মেষ পর্বের সাহিত্যিক নিদর্শন। কাব্যে মধুসূদন এবং উপন্যাসে বঙ্কিমচন্দ্র থেকে শুরু করে বর্তমান কালের কবি সাহিত্যিকদের রচনাও বিকাশ পর্বের সাহিত্যিক নিদর্শন ।
______________________________________________________________________________________________________________________________________________________________________________________________________________
EVERGREEN TUTORIAL STUDY CENTER
এভারগ্রীন টিউটোরিয়াল স্টাডি সেন্টার
WhatsApp – 8768868438
উন্নত মানের নোটস, অ্যাসাইনমেন্ট এবং সাজেশন এর একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ।
আমাদের সেন্টার থেকে নোটস নিলে আপনারা 70 % থেকে 80 % এর মতো কমন পেয়ে যাবেন ।
অভিজ্ঞ শিক্ষক মন্ডলী তারা আমাদের সেন্টারের সমস্ত নোটস তৈরি করা হয়।
আমরা ছাত্র-ছাত্রীদের পাশে সবসময় থাকার চেষ্টা করি এবং সমস্ত রকম ভাবে সাহায্য করার চেষ্টা করি ।
আপনারা আমাদের সেন্টার থেকে নোটস কেন নেবেন?
- BEST QUALITY NOTES
- PERFECT SUGGESTIONS
- ONLINE CLASSES
- FULL SUPPORT & GUIDE
- LOW PRICE
- PRINTED NOTES & SUGGESTIONS
- SPEED POST HOME DELIVERY
কমন যোগ্য নোটস সাজেশন নিতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ।
EVERGREEN TUTORIAL STUDY CENTER
YOUR WAY TO SUCCESS
WhatsApp – 8768868438
**********************************************************************************************************************************************************************************************************************************************************************
কেন আমাদের নির্বাচন করবেন ?
- PDF Sample Copy দেখে নেওয়ার ব্যবস্থা আছে ।
- DTP করা নোট থাকবে।
- আমাদের নিজস্ব শিক্ষক,শিক্ষিকাদের দ্বারা বিভিন্ন রেফারেন্স বই ও নোট থেকে নোটস তৈরি করা হয় |
- পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশান পেয়ে যাবেন।
- সারাবছর সকল আপডেট ও সাহায্য পাবেন।
- 70 – 80% কমন যোগ্য সাজেশান।
- অনলাইন ক্লাসের ব্যাবস্থা।
- By Post, Cash On Delivery (COD) Available
- সমস্ত সেন্টারের থেকে কম মূল্যে উৎকৃষ্ট মানের নোটস ও অ্যাসাইনমেন্ট আমাদের সেন্টারেই পাবেন।
******************************************************************************************************************************************************************************************************************************************************************************
join WhatsApp Youtube channel instagram
website facebook group facebook page
join telegram facebook profile
******************************************************************************************************************************************************************************************************************************************************************************

বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগগুলি সময়পর্ব উল্লেখসহ রেখাচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিন। প্রতিটি পর্বের কয়েকটি সাহিত্যিক নমুনার দৃষ্টান্ত দিন।
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ – সময়পর্ব, রেখাচিত্র ও সাহিত্যিক নমুনা
বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ
bangla-sahityer-itihas-yug-bibhag
বাংলা সাহিত্যের ইতিহাসে যুগবিভাগ সময়পর্ব ও রেখাচিত্র
charjapad-bangla-literature
srikrishnakirtan
mangalkavya-bangla-literature
bangla-sahityer-andhokar-jug